# Tags

হাদির ওপর গুলিবর্ষন কারীদের গ্রেপ্তারের দাবীতে বিক্ষোভ

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষনকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও ঘটনার সঙ্গে ঢাকা-৮ আসনের বিএনপি’র প্রার্থী মির্জা আব্বাসের ওপর দায় চাপানোর প্রতিবাদে বরিশালের গৌরনদীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা এগারটায় গৌরনদী উপজেলা ও পৌর বিএনপি এবং তার সকল অঙ্গ সংগঠনের আয়োজনে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসষ্ট্যান্ডে বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শেষে দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায়ক বদিউজ্জামান মিন্টু, যুগ্ন আহবায়ক শামিম খলিফা, উপজেলা ছাত্রদলের আহবায়ক রুবেল গোমস্তা সহ অন্যান্যরা। সমাবেশে বক্তারা-হাদির ওপর গুলিবর্ষন কারীদের অনতিবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
একইদিন বিকেলে গৌরনদীর সর্বস্তরের জনতার ব্যানারে শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যা চেষ্টার প্রতিবাদে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসষ্ট্যান্ডে প্রতিবাদী মিছিল অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও শনিবার দিবাগত রাতে গৌরনদী বাসষ্ট্যান্ডে জুলাই যোদ্ধারা প্রতিবাদ মিছিল করেছেন ।